বুধবার , ১৩ মে ২০২৬ , দুপুর ১২:৫৩
ব্রেকিং নিউজ

কবিতা :- সাওমের দিন

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বুধবার , ৫ মার্চ ২০২৫ , দুপুর ১২:২৪

কবি :- 

লাবনী খানম 

লাল পলাশের বনের ধারে

নতুন চাঁদের হাসি,

রমজান এলো রমজান এলো

সুখের খেয়ায় ভাসি।

মুমিন বান্দা তারাবীহ আজ

নিয়্যত বেঁধে পড়ে, 

কুরআন পঠন হলো শুরু 

নেক-আমলের তরে।

কবর ঘরে যেতে হবে 

সবার আছে জানা,

ত্রিশটা সাওম করলে পালন

কেউ করে না মানা।

ক্ষুধায় কাতর পথের শিশু 

মর্ম যায় গো বোঝা, 

রোজায় করে অন্তরশুদ্ধি

হিসেব কষে সোজা। 

তিরিশ দিবস সিয়াম নিয়ে 

ব্যস্ত যদি থাকি,

পাক-রাব্বানা রোজ-হাশরে

পাপ দিবে যে ঢাকি।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১