ঢাকা উত্তরায় বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ- ৭ বিজিআই প্রশিক্ষণ বিমান।
এ বিমামটি উড্ডয়ন করে দুপুর ১টা ৬ মিনিটে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনাকাঙ্ক্ষিত এই বিমান দুর্ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জন এবং গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ১৭১ জন আইএসপিআর সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য জানান।
আহতদের মধ্যে বার্ন ইনস্টিটিউটের ৭০ জন,উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন, ঢাকা সিএমএইচে ১৭ জন, কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে ১১ জন,ঢাকা মেডিকেলে ৩ জন, কুর্মিটোলায় ১ জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন বলে আইএসপিআর জানায়।