মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১০:১১
ব্রেকিং নিউজ

কালিয়ায় স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার নববধূ!

রিপোর্টার : মো শাহীদুল ইসলাম শাহী
প্রকাশ : রবিবার , ২৩ জুন ২০২৪ , বিকাল ০৩:৪৭

স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে বখাটেদের হাতে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন এক নববধূ (১৯)। শনিবার (২২ জুন) নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বিল এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে দুইজনকে আসামি করে কালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ধর্ষণ চেষ্টার শিকার ভুক্তভোগী নারী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্বামীর সঙ্গে ঘুরতে বের হন ওই নারী। তাঁরা উপজেলার চাঁচুড়ী বিল এলাকায় অসংখ্য মৎস্য ঘেরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঘুরে বেড়াচ্ছিলেন। এ সময় ভুক্তভোগী নারীর এক আতœীয়ের মৎস্য ঘেরে অবস্থান কালে সেখানে অনধিকার প্রবেশ করেন উপজেলার চাঁচুড়ী গ্রামের মোশারফ হোসেন মোল্যার ছেলে এলাকার চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত আহাদ মোল্যা (৩৫) ও একই গ্রামের মহিদুল মুসাল্লির ছেলে রানা মুসাল্লী ওরফে ফেলা (৩০)। বখাটেরা ভুক্তভোগী নারীর স্বামীর ওপর অতর্কিতভাবে হামলা করে ধরে দূরে নিয়ে আটকে রেখে মারধর করেন ও হত্যার হুমকি দেয়। পরে আহাদ মোল্য ওই নারীকেও চড়-থাপ্পড় মেরে শ্লীলতাহানি করে ও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। সাথে থাকা স্বর্ণালংকার,আইফোন ও নগদ কিছু টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় স্বামীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে বখাটেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । এই ঘটনা থানা পুলিশকে না জানানোর জন্য বখাটে আহাদ মোল্যার ভাই স্থানীয় প্রভাবশালী মাতব্বর আশরাফুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন বলে ভুক্তভোগী নারীর স্বামী অভিযোগ করেন । তিনি জানান তাদের হুমকিতে থানায় অভিযোগ দিতে দেরি হয়েছে। কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন দৈনিক জনতাকে বলেন, ‘নিজেকে ও তাঁর স্ত্রীকে মারধর করে শ্লীলতাহানির বর্ণনা দিয়ে এক ভুক্তভোগী গৃহবধূর স্বামী দুইজনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার সত্যতা উৎঘাটনে মাঠে পুলিশের টিম কাজ করছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের হিসেবে এ অভিযোগ দায়ের করা হয়েছে। ’এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান দৈনিক জনতাকে বলেন,‘এ বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। সংশ্লিষ্ট থানায় খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১