মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:৪০
ব্রেকিং নিউজ

বাবা

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ , রাত ১০:২৫

মুহাম্মদ সিরাজুল ইসলাম। 

বাবা হলো জীবনজুড়ে 

বটবৃক্ষের ছায়া,

বাবার কাছে পেলাম যত 

শাসন বারণ মায়া।

ছোট্ট থেকে হাতটা ধরে 

লালন করে তুলে, 

সঠিক পথের পথিক করে

জীবন পটে মূলে।

সৃষ্টির তরে এমন ছায়া 

আর কী কভু মিলে?

ভালো মন্দ ছন্দতুলে 

কষ্ট লুকায় দিলে।

গায়ের রক্ত পানি করে 

সন্তান রাখে সুখে,

নিশিরাতে একলা বসে 

কাঁদে মনের  দুখে।

সৃষ্টির তরে শ্রেষ্ঠ স্বজন 

সবার চেয়ে সেরা, 

বটবৃক্ষের ছায়ার মতো

মায়ার বাঁধন ঘেরা।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১