বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১১:১৪
ব্রেকিং নিউজ

ডিভোর্স হওয়া স্ত্রীর সাথে হোটেলে অত:পর পুলিশ সদস্যের পুরুষ অঙ্গ কর্তন

রিপোর্টার : মনির খান, নড়াইল প্রতিনিধিঃ
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১৩ জুন ২০২৪ , রাত ০৮:৪৮

মনির খান নড়াইল।

নড়াইলের একটি হোটেলে এক পুলিশ সদস্যের পুরুষ ল অঙ্গে ব্লেডের আঘাতের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। মারাত্মক জখম হয়ে ওই পুলিশ সদস্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন

মঙ্গলবার (১১ জুন) বিকালে নড়াইল পৌর সভার একটি হোটেলে এই ঘটনা ঘটে। এদিন বিকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

জানা গেছে, ইকরামুল হক নড়াইলের লোহাগড়া উপজেলার আমদা গ্রামের সন্তান । তিনি যশোর পুলিশ লাইনে নায়েক পদে কর্মরত। সম্প্রতি অভিযুক্ত স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে বলে আরও জানা গেছে।

মঙ্গলবার সকালে ওই স্ত্রীকে ‍নিয়ে নড়াইলের স্টেডিয়াম পাড়ার একটি হোটেলে ওঠেন তিনি। সেখানে বিশেষ মুহূর্তে নারী ব্লেড দিয়ে ওই পুলিশ সদস্যের পুরুষ  অঙ্গে আঘাত করেন। হোটেল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে ব্যান্ডেজ করে তাকে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ জানান, ‘ওই পুলিশ সদস্যের পুরুষ  অঙ্গের সিংহভাগ কেটে গেছে। সেলাই করা হয়েছে। তবে অঙ্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।’

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন বলেন,  পুলিশ সদস্য ঢাকায় আছেন। এ ঘটনাটি জানতে পেরেছি । দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সাংসারিক   ঝামেলার কারণে এ ঘটনা ঘটেছে। এটা তাদের ব্যক্তিগত বিষয়। এখানে পুলিশের করণীয় কিছু নেই।’

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১