বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:০০
ব্রেকিং নিউজ

যুদ্ধের কথা বলি

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ , দুপুর ১২:২৫

মো মামুন মোল্যা

বাংলার মাথায় কে উঠেছে

কে উঠাইছে ক্ষমতায়?

স্বাধীন দেশটির রক্ত শুষে

মাথায় উঠে নাচায়।

জোয়ার ভাটায় একই জল

চরিত্র সব হায়েনার

জোকের মত চুমুক ধরে

বিচ্ছিন্নে রক্ত ঝরে।

জীবন ঝরে শত শত

মায়ের কোল খালি

স্বাধীন দেশে পরাধীন মোরা

যুদ্ধের কথা বলি।

২২-৭-২৩

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১