কোপা আমেরিকার আগেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। প্রস্তুতি খুব একটা ভালো হলো না সেলেসাওদের। স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ফ্লোরিডায় ক্যাম্পিং ওয়াল্ড স্টেডিয়াম ম্যাচের শুরুতেই ব্রাজিল সুযোগ পেয়েছিল । ইউনুস মুসার ডি বক্সের বাইরে থেকে নেওয়া বুলেট নেওয়া শট ক্রসবারে লাগে। তবে ব্রাজিল ম্যাচের সতের মিনিটেই গোলের দেখা পায় । রদ্রিগো গোল করে সেলেসাওদের এগিয়ে দেন ।
তবে এর ৯ মিনিট পরেই সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। ফ্রি কিক থেকে মাটি কামড়ানো শটে বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান ক্রিস্টিয়ান পুলিসিচ। এরপর গোলের লক্ষ্যে মরিয়া হয়ে খেলতে থাকে ব্রাজিল।
তবে বেশকিছু সেভ করে ব্রাজিলকে গোল বঞ্চিত করে যুক্তরাষ্ট্রের গোলরুক্ষক টার্নার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-১ গোলে ড্র করে মাঠে দরিভাল জুনিয়রের শিষ্যরা।