মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:২০
ব্রেকিং নিউজ

পঞ্চগড়ের বোদা পাথরাজ সরকারি কলেজের শিক্ষার্থী অপহরন ও গনধর্ষনের শিকারঃ বিচারের দাবীতে শিক্ষার্থীদের র‌্যালি ও মানববন্ধন

রিপোর্টার : মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ
প্রকাশ : সোমবার , ২৩ জুন ২০২৫ , সকাল ১১:৫৬

মাজহারুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ- বোদা পাথরাজ সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী অপহরণ ও গনধর্ণের শিকার হওয়ায় কলেজের শিক্ষার্থীরা দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে র‌্যালি ও মানবন্ধন করেছে।

কলেজ পড়ুয়া শিক্ষার্থীর পাশে বোদা মাড়েয়া ইউনিয়েনের জুড়ন পাড়া গ্রামের  বখাটে ও দুধর্ষ প্রকৃতির যুবক রাজিব (৩৫)  অনেক আগে থেকে শিক্ষার্থীকে  কুপ্রস্তাব দিয়ে আসছিল এতে সে রাজিয়া না হওয়ায় তাকে  গুম -খুন করারাও হুমকি দিয়ে আসছিল বরাবর।গত ১১ জুন রাজিব ইসলাম (৩৫) ও রাসেল ইসলাম (২৫)গ্রাম  বারপাটিয়া জুড়নপাড়া, ডাকঘর- মাড়েয়া  সহ আরো  কয়েকজন যুবক দুটি মটর সাইকেলে ঘটনার দিন শিক্ষার্থীকে আটক করে তার মুখ কাপড় দিয়ে বেঁধে অপহরণ করে পালিযে যায়।এভাবে নিখোঁজ রাখার পর দলবদ্ধ চারজন পালাক্রমে ধর্ষণ করে।এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, অপহরণের কয়েকদিন পর অপহরণকারিরা ২টি মটর সাইকেলে  ভিকটিমকে তুলে এনে  বিকাল ৪ ঘটিকার সময় ফুটকিবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফেলে রেখে চলে যায়। পরে ভিকটিমের চিল্লাচিল্লির শব্দে এলাকার লোক জন ঘটনা স্থল গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় বোদা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তী করে। এ বিষয়ে অপহৃত শিক্ষার্থীর মা মোছাঃ রোওসানা বেগম (৪০)স্বামী- মোঃ মশিয়ার রহমান সাং-নবান্ধি, ডাকঘর-মাড়েয়া বোদা পঞ্চগড়, বোদা থানায়  একটি লিখিত এজাহার  করতে আসলে সংশ্লিষ্ট থানা কতৃপক্ষ প্রথমে মামলা নথিভুক্ত না করে আদালতে সরনাপন্ন হওয়ার পরামর্শ দেন।  শিক্ষার্থীর মা বাদী হয়ে  বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অধ্যাদেশ আইনে পঞ্চগড় আদালতে একটি মামল দায়ের  করেছেন।এ বিষয়টি জানতে পেরে বোদা উপজেলা পাথরাজ সরকারি কলেজের শিক্ষার্থীরা ভিকটিমের সুষ্ঠু বিচারের দাবীতে  ২২ জুন রবিবার বোদা উপজেলার বিভিন্ন সড়কে মানবন্ধন করেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১