মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:৪৬
ব্রেকিং নিউজ

হে বিদ্রোহী কবি

রিপোর্টার : কবি মো : মামুন মোল্যা
প্রকাশ : মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ , সকাল ১১:৫৫

কবি :-মো : রুহুল আমিন 

বাবরিকাটা সেই ছেলেটি 

বিদ্রোহী এক কবি,

মহাকালের কালজয়ী এক 

সত্য ন্যায়ের ছবি।

লেখার মাঝে নির্ভীক তিনি 

কাঁপত বিট্রিশ বেদী,

অন্যায় রোধে চলতো কলম 

ছিলেন তিনি জেদি।

তোমার আলোক নহরে যে 

পঙতি গুলো জাগে,

জ্বালাময়ী দ্রোহের ঝংকার 

ব্রিটিশ দেহে লাগে।

গোলামির ওই জিঞ্জির ভাঙা

হুঙ্কার তুমি দিলে,

কলম জোরে অন্যায় রোধে 

নির্ভীক তুমি ছিলে।

‘চল্ চল্ চল্’ ওই রণসংগীত

তোমার অমর সৃষ্টি, 

বাংলা কাব্যের কালজয়ী এক 

অতুলনীয় কৃষ্টি।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১