স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে। এর কোনো বিকল্প নেই।
তিনি আজ রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
তিনি আরও জানান, “শুধু কোটার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়নি। দুর্নীতি, ঘুষ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এর পেছনে মূল কারণ হিসেবে কাজ চলেছে। তাই কারও ঘুষ খাওয়া চলবে না। যেভাবেই হোক বন্ধ করতে হবে ঘুষ খাওয়া। এর বিকল্প নেই।”
স্বরাষ্ট্র উপদেষ্টা কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে জানান , খাবারের মান উন্নত করতে হবে কয়েদি ও কারারক্ষীওদের । প্রশিক্ষণের মাধ্যমে কয়েদি ও কারারক্ষীওদের দক্ষতা বৃদ্ধি করতে হবে।
তিনি এসময় আরও জানান, কারা কর্মচারীদের শৃঙ্খলা এবং কল্যাণ, ব্যক্তিগত ডোসিয়ার নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়
তিনি কারা কর্মকর্তাদের উদ্দ্যশে করে জানান, আপনাদের মূল দায়িত্ব হলো কারাগারের নিরাপত্তা বিধান করা। দুর্নীতি ও ঘুষ বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ কার্যক্রম সমস্যার সমাধান করা সম্ভব। তাই আপনাদের সম্মান পুনরুদ্ধার করতে ঘুষ না খাওয়ার অনুরোধ। কারন ঘুষ খেলে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন সাধিত হবে ।
এসময় কারা কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া সম্পর্কে অবহিত হন উপদেষ্টা ।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন-সহ কারা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।