বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:২৫
ব্রেকিং নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া পৌরসভার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : রবিবার , ১২ জানুয়ারী ২০২৫ , রাত ১১:২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া পৌরসভা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়। ১২ জানুয়ারী (রবিবার) বিকাল ৩ টায় এ অনুষ্ঠান কালিয়া উপজেলার ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠান কালিয়া পৌরসভার সেক্রেটারি মোঃ কামরুল মোল্লার সঞ্চালনা এবং সেক্রেটারি কালিয়া পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া উপজেলা শুরা কর্ম পরিষদ সদস্য  ও  পৌরসভা শাখার আমির মাওলানা নওশের আলীর সভাপতিত্বে উপস্থিত বক্তারা বক্তব্য দেন প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান, বিশেষ অতিথি নড়াইল জেলা শাখার সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, নড়াইল জেলা সুরা সদস্য এবং কালিয়া উপজেলা শাখার আমির মাওলানা তরিকুল ইসলাম, নড়াইল জেলা সহকারী সেক্রেটারি খান আউব আলী, নড়াইল জেলা কর্ম পরিষদ সদস্য হাফেজ মোঃ জাকারিয়া মোল্লা, কালিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি আমির হামজা, তেরখাদ উপজেলা সেক্রেটারি মাওঃ নাহিদ হাসান, উপজেলা সূরা ও কর্ পরিষদ সদস্য মাওঃ দবির উদ্দীন, সেক্রেটারি কালিয়া উপজেলা জামায়াতে ইসলামী 
মাওঃ আলমগীর হোসেন। এ ছাড়াও   বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতা কর্মী ও সমার্থক মিছিল সহকারে কর্মী সন্মেলনে যোগ দেয়। দীর্ঘ দিন রাজনৈতিক অংঙ্গনে জামায়েতে ইসলামী দলকে শেখ হাসিনার সরকার কোন মিটিং মিছিল করতে দেয়নি, দলের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলের ঘানি টানিয়েছে এই ফ্যাসিস্ট সরকার প্রতিটি বক্ত্যার বক্তব্যে পরিস্ফুটিত হয়।  
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়েতে ইসলামী দল খুন, রাহাজানি, সন্ত্রাস,, চাঁদাবাজি লুটপাট, পরের জমি দখল করার রাজনীতিতে বিশ্বাসী নয়। ক্ষমতার লোভে নয় জনগণের সেবা করাই আমাদের  মূল লক্ষ্য। বাংলাদেশ জামায়েতে ইসলামী যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল আজ তারাই দেশ ছেড়ে পালিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১