তাহ্ মিনা নিশা
গরমে খুব ঘাম
শরীর চটচট
এমন দিনে কেন
বাতাস সংকট?
বাতাস কোথা পাই
কুলার, পাখা, এসি,
অথবা মিনিমাম
সিলিং ফ্যান চাই।
সিলিং ফ্যান আছে
নাই যে বিদ্যুৎ।
সেটা তো বিভ্রাট
দারুন অদ্ভুত!
অফিস, ঘরবাড়ি
কিংবা ব্যবসায়,
থাকে না কারেন্ট
পড়েছে ঝামেলায়।
জান কি একদিন
ঘন্টা চব্বিশে?
অথচ বিদ্যুৎ
থাকে যে নয় দশে।
পাংখা চলে চিল
মাসের শেষে বিল
কপালে ওঠে হাত
সকলে কুপোকাত।
ঘন্টা দশ চলে
তবুও এই বিল!
না-জানি সারাদিন
চললে কি কাহিল?
মনটা বলে তাই,
প্রকৃতি মাঝে যাই
সেখানে বাতাসের
অভাব নাই….নাই।
১১/৭/২৪
মোহম্মদপুর ,ঢাকা