বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:৫১
ব্রেকিং নিউজ

নড়াগাতী থানার চর বল্যাহাটীতে কুকুর তাড়ানো কে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

রিপোর্টার : বিশেষ প্রতিনিধি : চৌধুরী জুয়েল রানা
প্রকাশ : বুধবার , ২২ এপ্রিল ২০২৬ , রাত ০৮:২৬

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চর বল্যাহাটী এলাকায় কুকুর তাড়ানো কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চর বল্যাহাটী মোল্যা বাড়ি সংলগ্ন প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বোরহান মোল্যার বাড়ির সামনে কয়েকটি দেশীয় কুকুর নিজেদের মধ্যে লড়াই করছিল। এ সময় বোরহান মোল্যা কুকুরগুলোকে তাড়িয়ে দিলে সেগুলো পাশের একটি পাটক্ষেতে গিয়ে ঢুকে পড়ে। পরে পাটক্ষেতের মালিক  রমজান মোল্যা বিষয়টি দেখে দ্রুত ঘটনাস্থলে এসে বোরহান মোল্যার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে বোরহান মোল্যার পক্ষের ৩ জন এবং রমজান মোল্যার পক্ষের ২ জন আহত হন।

আহতরা হলেন— মোসা. তানিয়া বেগম (২৩), স্বামী:  বোরহান মোল্যা;  ইমরান মোল্যা (৩৫), পিতা:  মুক্তির মোল্যা; শাহ আলম মোল্যা (২০), পিতা: নুরে আলম মোল্যা। এদের মধ্যে তিনজন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া মোসা. শিউলি বেগম (২২), স্বামী: ইউসুফ মোল্যা এবং আসমা বেগম (১৮), স্বামী: সুমন মোল্যা—তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।এ ঘটনায় ১৩ জনকে আসামি করে একটি মামলা হয়েছে,মামলা নং ৯/৪

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম জানান,মামলা হয়েছে পুলিশ আসামি ধরার চেষ্টা করছে, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১