মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:৪২
ব্রেকিং নিউজ

কষ্ট নিবি?

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ , বিকাল ০৪:২৫


শাহ্ মোঃ সফিনূর

বন্ধু, কষ্ট নিবি, একটু দাঁড়া,

কালবৈশাখী বাতাসে দিবে সাড়া,

মনের বাঁকে লুকিয়ে থাকে ---

চোখের সামনে বেড়িয়ে পড়বে ---

দিলে একটু নাড়া!

হরেক রকম কষ্ট আছে ---

বন্ধু, একটুখানি দাঁড়া! 

এই শহরের ইটের ঘরে

পশু, পাখি সবাই কষ্ট করে,

বালু মিছিলের মাঝে দূষণ ---

বন্ধু, কষ্ট নিবি, দাঁড়ারে!

নিঃশ্বাস নিতে কষ্ট বন্ধু

ইটের, কাঁচের ঘরে,

মানুষগুলি কেমন যেন ---

সবই চেনা, অচেনা রয় পড়ে!

দিনের শহর, রাতের শহর ---

মিথ্যা দিয়ে ঢাকা,

প্রেমের কষ্টে ফুল ফোটে না ---

কষ্ট নিবি বন্ধু, একটু ফিরে তাকা!!

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১