আলআমিন কবির সোনারগাঁও নারায়নগঞ্জ!
শিল্পাচার্য জয়নুল আবেদীনের ৪৮ত মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোনারগাঁওয়ে শিল্পাচার্যের নিজ হাতে গড়া বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্ত¡রের বড় সরদার বাড়িতে মঙ্গলবার (২৮ মে) বিকালে এ উপলক্ষে এক আলোচনা সভা হয়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান এর সভাপতিত্তে¡ প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, নারায়ণগঞ্জ জেলা প্রশাশক মাহমুদুল হক, বিশিষ্ট কারুশিল্প অনুরাগী ও কারুশিল্প পরিচালনা বোর্ডের সদস্য চন্দ্র শেখর সাহা, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ।প্রধান অতিথি বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদীনের স্বপ্ন বাস্তবায়নে সোনারগাঁওয়ে কারুশিল্প গ্রাম ও ভাসমান নৌকা যাদুঘর নির্মাণ করা হবে। এর আগে, প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ফাউন্ডেশন চত্ত¡রে নির্মিত দেশের সবচেয়ে উচু বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পাশাপাশি ফাউন্ডেশন চত্তরে অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদীনের মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, শিল্পাচার্য জয়নুল আবেদীন ১৯৭৬ সালের ২৮ মে মৃত্যুবরণ করেন। এরআগে, আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে বিকশিত করতে ১৯৭৫ সালের ১২ মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদীন সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগরীর একটি পুরনো বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। পরে ১৯৮১ সালে সরকার ১৫০ বিঘা আয়তনের কমপ্লেক্সে খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও পরিবেশে গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকান্ডের পরিচয় তুলে ধরতে শিল্পী জয়নুল আবেদীন এই জাদুঘর উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার প্রয়াস নেন এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সটি প্রায় শত বছর পুরাতন সর্দার বাড়িতে স্থানান্তরিত হয়।