পবিত্র ঈদুল আদ্বহা উপলক্ষে মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ ও মৌলভীবাজার জেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো:শামছুল ইসলাম। তিনি প্রবাসে ও দেশের সর্বস্তরের মুসলীম উম্মাহর সুস্বাস্থ্য নিরবিচ্ছিন্ন সমৃদ্ধি ও শান্তি অগ্রগতি কামনা করছি।
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে অধ্যক্ষ মুফতি মাওলানা মো:শামছুল ইসলাম বলেন,ঈদুল আজহা মুসলিমদের প্রধান অন্যতম একটি ধর্মীয় উৎসব।
তিনি আরো বলেন, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার খুশি ও আনন্দ ভাগাভাগি করে নেই সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরীব অসহায় মানুষের পাশে জীবন থেকে দূরীভূত হোক সব দুঃখ জরা এবং সুখ শান্তি সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক মানুষের জীবন ঈদ মোবারক।