বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০১:৪৪
ব্রেকিং নিউজ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্জিত নতুন বাংলাদেশকে শোষনহীন বৈষম্য মুক্ত করে গড়ে তুলতে হবে -ইউএনও আবুল হাসনাত খাাঁন

রিপোর্টার : মোঃ মাসুদ রানা (কুমিল্লা) প্রতিনিধি/
প্রকাশ : মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , রাত ০৯:২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি। সে দেশটিকে শোষনহীন বৈষম্য মুক্ত করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে যুব-তরুণদের অগ্রণী ভ‚মিকায় এগিয়ে আসতে হবে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দেবীদ্বার পৌর এলাকার বারেরা ‘দি রয়েল ইন্টারন্যাশনার কলেজে’ মাঠে ওই পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন ওই বক্তব্য তুলে ধরেন।

‘দি রয়েল ইন্টারন্যাশনার কলেজ’ পরিচালনা পর্ষদ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল আমিনের সভাপতিত্বে এবং প্রভাষক রুহুল আমিন খান ও সামিয়া সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সিয়াম, উপজেলা নাগরিক কমিটির আহবায়ক মো. নাজমুল হাসান নাহিদ।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, ‘দি রয়েল ইন্টারন্যাশনার কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ আবু সেলিম ভ‚ঁইয়া, নির্বাহী সদস্য কাজী আব্দুস সালাম, দাতা সদস্য ডাঃ মো. ছিদ্দিকুর রহমান প্রমূখ। স্বাগতিক বক্তব্য রাখেন, ‘দি রয়েল ইন্টারন্যাশনার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজমুল হাসান সরকার। 

আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগন পিঠা উৎসবের ষ্টর ঘুরে দেখেন এবং প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১