বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১১:০৩
ব্রেকিং নিউজ

বিরোধীপক্ষের আপত্তি ও বোমাবাজি সত্ত্বেও বেনাপোল কলেজের সভাপতি হলেন লিটন

রিপোর্টার : রফিকুল বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ , বিকাল ০৪:১৬

বেনাপোল প্রতিনিধিঃ  যশোরের শার্শা উপজেলার বেনাপোল ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি বেনাপোল সি এন্ড এফ এজেন্ট বিশিষ্ট ব্যবসায়ী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি। তিনি বেনাপোল পৌর এলাকার গাজীপুরের মৃত  পিতা ইয়াসিন আলীর ছেলে।

 বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের  অধ্যক্ষ কামরুজ্জামান শান্তি। এই কমিটি করা কে কেন্দ্র করে, কলেজের অধ্যক্ষ কে জিম্মি করা সহ বেনাপোল বাজারে দুই পক্ষের ব্যাপক, ধাওয়া-পাল্টা ধাওয়া ও বোমাবাজি ঘটনা ঘটে।
 
গত রবিবার( ২৭)  অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত পরিদর্শক আব্দুল হাই সরকার স্বাক্ষরিত নুরুজ্জামান লিটনকে সভাপতি করে, ৩ সদস‍্যের কমিটির, এ পরিপত্র প্রকাশ করেন।
 
নুরুজ্জামান লিটন বলেন, বেনাপোল ডিগ্রী কলেজের শিক্ষার মান ও সু শৃংখল পরিবেশ কলেজ উন্নয়নে ভূমিকা রাখবো।পাশাপাশি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন। 
 
বেনাপোলের ছাত্র-ছাত্রীদের প্রধান স্বম্নয়ক সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রবীণ শিক্ষক আব্দুল মান্নান এক বিবৃতিতে জানান,  শিক্ষা মানুষের মৌলিক অধিকার, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায়, ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের কোন বিকল্প নাই। বেনাপোল ডিগ্রী কলেজ কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, দক্ষ পরিচালনা পরিষদ অত্যন্ত প্রয়োজন। 

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান লিটন আমাদের বেনাপোলের কৃতি সন্তান। তিনি এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায়, আমি আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, পাশাপাশি তাকে দোয়া ও শুভকামনা জানাই।

এছাড়া নুরুজ্জামান লিটন সভাপতি নির্বাচিত হওয়ায়, তাকে বেনাপোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব, সুশীল সমাজ সহ বিশিষ্টজনরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১