মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১০:০২
ব্রেকিং নিউজ

হোটেলে মা*দক বিক্রি' র‍্যাবের অভিযানে আটক ১২

রিপোর্টার : বুড়িচং(কুমিল্লা)প্রতিনিধি।।
প্রকাশ : সোমবার , ১ জুলাই ২০২৪ , রাত ১০:৩২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় খাবার হোটেলে মা*দক বিক্রির অভিযোগে ১২ জনকে গ্রে*প্তার করেছে র‍্যাব।

গতকাল শুক্রবার মহাসড়কের পার্শ্ববর্তী বিভিন্ন খাবার হোটেলে অভিযান পরিচালনা করে তাদের গ্রে*প্তার করা হয়। র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান শনিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।


র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাবার হোটেলগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭৭০ গ্রাম গাঁ*জা ও ১৬ পিস ইয়া*বা ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত আ*সামিদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী খাবারের হোটেল গুলোতে ট্রাকের ড্রাইভার ও হেল্পারদের নিকট মা*দক বিক্রয় করে আসছিল।


কিছু হোটেলের মালিক/ম্যানেজারগণ খাবার হোটেলের ব্যবসার সাথে সাথে মা*দক ব্যবসার সাথেও জড়িত রয়েছে বলে জানা যায়। মাদকসেবী ট্রাকের ড্রাইভাররা নে*শাগ্রস্থ অবস্থায় রাতে গাড়ি চালানোর ফলে সাম্প্রতিক সময়ে মহাসড়কে সড়ক দূ*র্ঘটনার হার আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরু*দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১