লাবনী খানম
নদীর বুকে চাঁদ পড়েছে আয় না সখা ঘুরে আসি,
মন-নিশিতে আলো হাসে তোকে নিয়ে স্বপ্নে ভাসি।
মধুর স্বপ্নে মন-আনন্দে নাচি আমি গানের ছন্দে
ভালো লাগে তোরে শুধু স্বপ্নে দেখি মধুর হাসি।
নদীর বুকে চাঁদ পড়েছে আয় না সখা ঘুরে আসি,
মন-নিশিতে আলো হাসে তোকে নিয়ে স্বপ্নে ভাসি।
সুখ -সাগরে ভেসে দু'জন দেশান্তরি হবো,
সুখের বাসর গড়বো মোরাচি রসুখে রবো।
যাবো মোরা চাঁদের দেশে ,পঙ্খীরাজে পরীর বেশে,
স্বপ্নের কুমার থাকবে সাথে বাজবে সেই বাঁশের বাঁশি।