বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৫:২৮
ব্রেকিং নিউজ

রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল নাসরের

রিপোর্টার : স্পোর্টস ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : মঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪ , দুপুর ০১:০৪

সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে আল নাসর। ঘটনাবহুল ম্যাচে আল হিলালের কাছে ২-১ গোলে হেরেছে তারা। এই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। 

ম্যাচের ৮৫ মিনিটে বল সাইডলাইনের বাইরে চলে গেলে সেটি কুড়িয়ে আনতে যান আল হিলালের আলি আলবুলাইহি। ছুটে গিয়ে সেই বল নিজের কাছে নেন রোনালদো। আলি আলবুলাইহি রোনালদোর গতি রোধ করার চেষ্টা করলে একপর্যায়ে পর্তুগিজ মহাতারকা কনুই দিয়ে তাঁকে আঘাত করেন।

এ সময় ফারিসহ দুই পক্ষের খেলোয়াড়েরা সেখানে ছুটে আসেন। বাগবিতণ্ডার মধ্যেই সরাসরি রোনালদোকে লাল কার্ড দেখান রেফারি। মুষ্টি পাকিয়ে ঘুষি মারার ভঙ্গিতে ক্ষোভ প্রকাশ করে মাঠ ছাড়েন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। 

পর্তুগিজ মহাতারকার লাল কার্ড দেখার আগেই আল নাসর দুই-শুন্য গোলে পিছিয়ে পড়ে।  গোলশূন্য সমতায় থাকে প্রথমার্ধে। তবে বিরতির পর আল হিলাল তারকা সালেম আলদাওয়াসরি ম্যাচের একষাট্টি মিনিটে ডেডলক ভাঙেন । এরপর ব্রাজিলিয়ান ম্যালকম ম্যাচের বাহাত্তর  মিনিটে দলের লিড বাড়িয়ে দেন ।

ম্যাচের যোগ করা সময়ে গোলের দেখা পায় আল নাসর। ৯৯ মিনিটে গোল করে ব্যবধান কমান সাদিও মানে। শেষ পর্যন্ত ২-১ গোলের হারে শেষ চার থেকে বিদায় নিতে হয় আল নাসরকে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১