বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৫০
ব্রেকিং নিউজ

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ বুধবার

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ৮ এপ্রিল ২০২৪ , রাত ১১:১৪

ঈদের চাঁদ দেখা যায়নি সৌদি আরবে। তাই ১০ এপ্রিল(বুধবার)দেশটিতে ঈদ হচ্ছে । ৮ এপ্রিল(সোমবার)সৌদির চাঁদ দেখা কমিটি স্থানীয় সময় সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করে । সংবাদ মাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

প্রতিবেদনে জানা গেছে, আগামী বুধবার সৌদি আরব ছাড়াও অস্ট্রেলিয়ায় ও কাতারে ঈদ পালিত হবে।

সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, দেশটিতে আগামীকাল মঙ্গলবার শেষ রোজা হবে। তার পরেরদিন শাওয়াল মাসের পহেলা দিনে ঈদুল ফিতর পালিত হবে।

 সৌদির চাঁদ দেখা কমিটির প্রধান জ্যোতির্বিজ্ঞানী আবদুল্লাহ আল-খুদাইরি এই তথ্য নিশ্চিত করার আগে জানান, শাওয়াল মাসের চাঁদ মেঘের কারণে দেখা কঠিন হয়ে পড়েছে।

আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। 

বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে , বাংলাদেশে এ বছরে রমজান মাস ত্রিশ দিন হতে পারে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১