বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:০৮
ব্রেকিং নিউজ

একটি রাজনৈতিক আদর্শের মৌলিক দর্শন "

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪ , দুপুর ০১:১৬

কবি শওকত আলম 

একটি কথা মনে রাখবেন জনগণকে আন্তরিক ভাবে ভালোবাসার নাম রাজনীতি। সততা সৎগুণাবলী একজন নেতার মাথার মুকুট। জনগণের আশা আকাঙ্ক্ষা স্বতঃস্ফূর্ত ভাবে শতভাগ পূর্ণতার নাম রাজনীতি। " রাজনীতি হল এক প্রকার আগুনকে বশ করে ব্যবহার করার মতো উপযোগী কৌশল আয়াত্ব করা।" (বাণীসমগ্র, ধারাঃ- ৭৩৯)


রাজনীতির কথা বলতে গেলে প্রথমে আসে আদর্শিক রূপরেখা। রাজনীতি বলতে আমরা যা বুঝি তাহলো মানবতার কল্যাণে জীবনকে পরিচালনা করা। রাজনৈতিক পথে চলতে গেলে অনেক রকম বাঁধা বিপত্তির সম্মুখীন হতে হয়। কৌশলগত ভাবে রাজনৈতিক বিজ্ঞান একটি কঠিনতম জটিল কৌশলগত বিজ্ঞান। যে দলের কৌশলগত আদর্শিক অবকাঠামোর স্রোতধারা যত গতিশীল সে দল রাজনৈতিক ভাবে ততোখানি আদর্শবান। মজবুত চরিত্র,আদর্শিক একটি রাজনৈতিক দলের পরিচয় তখন রাজনীতি একটি অনন্য সোনালি  স্রোতধারা।


জনগণের দিকে ছড়িঘুরানো চোখরাঙানো রক্তাক্তের নাম স্বৈরতন্ত্র। জনগণ ভালোবাসা চায়, ভালো ব্যবহার চায়, ভালো ভালো নতুন কর্মধারার উৎস চায়। তা পূর্ণতা করা যায় পরিকল্পিত ভাবে কর্মপরিধি গ্রহণ আর ইস্তেহার বাস্তবায়নের মাধ্যমে। যেখানে আদর্শ নীতিনৈতিকতার অভাব সেখানে সুশাসনের অভাব। 


অতীতের ইতিহাস আমাদের দিকে চোখরাগায় না, সে অনেক ভাবে অনেক রকম চরমতম শিক্ষা দেয়। দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবানগণ বরাবরি ইতিহাসের পাতায় চোখরাখে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে আর  চিরকাল মান্য করে চলে। রাজনীতি ও সাংস্কৃতি পরস্পর জোমজ সহদর, একে অপারের হাত ধরাধরি করে সমানতরলার ভাবে চলে। তখন নীতিগত ভাবে রাজনৈতিকনীতি ও সাংস্কৃতিক স্থিতিশীল অবস্থায় অবস্থান করে। সে সময় রাষ্ট্রের মধ্যে আদর্শগত পরিসীমার গুণগতমান বজায় থাকে। 


রাজনীতি ও সাংস্কৃতি দুই মেরুতে অবস্থান নিলে দেশের মধ্যে অশান্তি বিরাজ করে আর সেই সুযোগে ভিনদেশী রাজনীতি ও সাংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে,  তখন  দেশকাল  ভিন্নত্ব গতিতে প্রবাহিত হয়।


নৈতিক চরিত্রবানদের দিকে ক্ষমতার রশ্মি জানালায়  আলো ছড়ায়, এটাই তো ইতিহাস আমাদের শিক্ষা দেয়। আদর্শের নৈতিক অধঃপতন হলে ক্ষমতার পালা বদল হয়।  ক্ষমতার চাবি পালা বদলের ধারাবাহিকতার ক্ষেত্রে  চিরকাল ইতিহাস ঘুরে ফিরে বারবার আদর্শ  নৈতিকতার  শিক্ষা দীক্ষার কথা বলে। তবে জোর করে অনেক কিছু করা সম্ভাব কিন্তু সব কিছু কখনো সম্ভাব হয় না।


আর দশজন মানব থেকে অভিন্ন ভাবে লালিতো আদর্শের কাঠগড়ায় দাড়িয়ে আপনাকে চুলচেরা বিচার বিশ্লেষণ করতে হবে যে , জনগণ কি বলে ?  আমজনতা কি চায় ?  তাদের ভাবধারা কি ?  সবকিছু মিলিয়ে আপনার সঠিক পথের দিশার দিশারী তৈরী করতে হবে এবং তা বাস্তবে রূপদান করতে পারাই আদর্শের বিজয়। লুটপাটের নীতি কোন রাজনীতি নয়, চোর ডাকাত বাটপারের নীতি। রাজনীতি চিরকাল আদর্শের মৌলিক নীতি। 


নিজেকে একজন আদর্শবান মানব হিসাবে রাষ্ট্রে দাড় করাতে পারাই হলো একটি আদর্শিক রাজনীতির বিজয় মাল্য। নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে কোন রাজনীতির বিজয় লাভ করতে পারে না। বরঞ্চ তা অধপতনের বিদায় ঘন্টা ধ্বণি। "একটি স্বচ্ছতা সর্বদা ফুলের মতো সৌরভ ছড়ায় এবং লাখোকোটি প্রাণে সেই স্বচ্ছতা সততার দোলা দেয়।" (রসুলপুরেরবাণী) 


যেখানে আদর্শ নীতি নৈতিকতার বালাই নেই, তাতো বিষকলা,  ঘুণপেোঁকার বাসা। পারলে আদর্শবান হও, নইলে সবকিছু ছেড়ে দাও। পৃথিবী আদর্শবানের জায়গা  আর বাতিলের জন্য এই জগতটা নরক।


আদর্শের মডেল হিসেবে রাষ্ট্রে নিজেকে দাগ করাতে পারলে তখন বুঝতে হবে আদর্শের স্বাদটা কেমন । তাই বলা যায় মডেল হওয়াটা রাজনৈতিক মৌলিক পন্থার প্রাথমিক একটি ধাপ অর্জন করা।। 


যোগাযোগঃ-

কবি,

ডা. শওকত আলম

 খুলনা বিভাগীয় সাহিত্য সম্পাদক ( DMCNEWS24. পত্রিকা) 

বাংলাদেশ। ০১৯১৪৭৭০৯১০

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১