নড়াইলের কালিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পতাকা উত্তোলন এবং বেলুন ও কবুতর উড্ডায়নের মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। পরে কালিয়া পাইল্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পুলিশ , আনসার ভিডিপি, ফায়ার সার্ভিসের সদস্যরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিপ্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এ অনুষ্ঠানে সভাপতি কালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুনু সাহা,।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা, উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপন কুমার রায়,সহকারি পুলিশ সুপার, কালিয়া সার্কেল (বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অফিসার প্রনাব কুমার সরকার, কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন, কালিয়া উপজেলা প্রশিক্ষক আসনার ভিডিপি মো: শাহরিয়ার আহমেদ, কালিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নীরি,সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।