বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৭:৪৮
ব্রেকিং নিউজ

কবিতা :- মেহেরিন ম্যাম

রিপোর্টার : সাহিত্য সম্পাদক, কবি রুহুল আমিন
প্রকাশ : শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ , রাত ১২:৪২

কবি :- 

মোঃ রুহুল আমিন 

মাইলস্টোনের বিদ্যাপিঠে

আগুন এলো উড়ে,

ছটফট করে শিশুরা সব 

আগুনে তাই পুড়ে।


শিক্ষিকা ওই মেহরিন ম্যাম

ছিলো শ্রেণী কক্ষে,

সন্তান তুল্য শিশুদের তাই 

আগলে রাখে বক্ষে।


নিজের জীবন বাজি রেখে

ওদের উদ্ধার করে, 

স্বার্থের জন্য যায়নি ফেলে 

তাদের থেকে সরে।


আগুন কূপে ধোঁয়ার মধ্যে 

নিজে ঝাঁপাই পড়ে,

সন্তানগুলোর রক্ষা করতে 

একাই গেলেন লড়ে।


অভয় দিয়ে সামনে গিয়ে 

সাহস শক্তি দিলো,

আগুন থেকে রক্ষা করতে 

ঝাপটে ধরে নিলো।


নিজের কথা নেইতো মনে 

দগ্ধ শরীর নিয়ে,

আগলে রাখে সন্তানগুলো 

মায়ের স্নেহ দিয়ে।


মেহরিন ম্যাম জীবন দিয়ে 

শিক্ষা দিয়ে গেলো,

জাতির কাছে অমর হয়ে 

গভীর শ্রদ্ধা পেলো।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১