নড়াইলের কালিয়া বাজারে অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা এড়ানো গেছে। শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কালিয়া বাজারের ব্যবসায়ী দিপক বিশ্বাসের ছেলে বিশ্বনাথ একটি মোটরসাইকেলে ঝালাই কাজ করার সময় হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।
এ সময় স্থানীয় দোকান মালিক আকাশ মল্লিক উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
ঘটনার খবর পেয়ে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সহ-সভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন ও সরদার আর্মিস্ট্রং ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় স ম ওয়াহিদুজ্জামান মিলু সকলকে সতর্কতার সাথে কাজ করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।