মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:৩৭
ব্রেকিং নিউজ

কবিতা :-বৈশাখের প্রকৃতি'

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫ , দুপুর ১২:১৩

কবি :- 

---- রেশমা বেগম 

এলে বৈশাখ ঋতুচক্রের নিয়মে 

পরমানন্দে বাজাও বীণ,

বৈশাখে প্রকৃতি উচ্ছ্বসিত আবেগে 

নবরূপে দুর্নিবার বলয়ে-- 

গর্জে ওঠে মাতাল হাওয়ায়

মনোরঞ্জনা কেড়ে।


মেঘ ডাকে,বৃষ্টির জলধারা

নূপুর বাজিয়ে --

মননে শীতল প্রলেপ বুলায়,

আকাশ জুড়ে গুড়ুম গুড়ুম 

শব্দে নস্টালজিয়া টই-টুম্বুর,

স্মৃতির পসরা বলে আম 

কুড়ানোর দিন কি পাবো ?


ঝড়ের দামামা বাজিয়ে বৈশাখ 

সাজে অহংকারী আত্ম 

প্রত্যয় লয়ে,

ধুয়ে-মুছে যাক্ দুঃখ গ্লানি, 

জরা-ব্যাধি 

অশুভ,অশনি সংকেত--

বিধ্বস্ততা ক্ষয়ক্ষতি নয় কাম্য 

করো পরিহার স্বভাবের 

দুষ্কর দুর্গমতা। 


বাংলা বছরের প্রথম মাস 

'বৈশাখ' হে তুমি আহ্লাদে 

আটখানা,আদরনীয়-

থেকো সুখকর হয়ে সুন্দর 

স্বভাবজাত প্রকাশে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১