মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:২১
ব্রেকিং নিউজ

ফাইনালে রিয়ালের গোলবার সামলাবেন কোর্তোয়া

রিপোর্টার : স্পোর্টস ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : শনিবার , ১ জুন ২০২৪ , দুপুর ০১:০৬

থিবো কোর্তোয়া গোলকিপার হিসেবে সময়ের অন্যতম সেরাদের একজন। তবে চলতি মৌসুমের বেশির ভাগ সময় ইনজুরির কারনে মাঠের বাইরে থাকায় তার অবর্তমানে রিয়ালের পোস্টের নিচে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করেছেন আন্দ্রে লুনিন। তাই ফাইনালের আগে কে দাঁড়াবেন গোলপোস্টের নিচে সেটা নিয়ে মধুর সমস্যাতেই পড়েছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে। 

আগে থেকেই  অবশ্য কোর্তোয়ার ওপরই রিয়াল কোচের বেশি ভরসা রাখার কথা শোনা যাচ্ছিল।

শেষ পর্যন্ত  তা–ই হলো। আজ রাতে বরুশিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে কোর্তোয়াকে খেলানোর কথা নিশ্চিত করেছেন রিয়াল কোচ।

 কোর্তোয়াকে ফাইনালে খেলানোর ব্যাপারে আনচেলত্তি জানান, ‘, সে অনুশীলন করতে পারেনি, কারন লুনিনের ফ্লু হয়েছে। সে দলের সঙ্গে যাবে, কিন্তু বেঞ্চে থাকবেন।

কোর্তোয়া এ ম্যাচে খেলবে।’

লুনিনকে একাদশে না রাখার ব্যাপারে আনচেলত্তিকে অবশ্য কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়নি। লুনিন ফ্লু জ্বরে আক্রান্ত হওয়ায় কোর্তোয়াকে বেছে নেয়ার কাজটা আনচেলত্তির জন্য সহজ হয়েছে। এছাড়াও সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়নস লিগ ফাইনালকে মৌসুমের ‘সবচেয়ে বিপজ্জনক’ ম্যাচ বলেছেন।

এই ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।

আনচেলত্তি চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে কোচ হিসেবে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছেন । বরুশিয়ার বিপক্ষে জিতলে পঞ্চমবারের মতো এ শিরোপা উঠবে এই ইতালিয়ানের  হাতে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১