১৯ এপ্রিল (শনিবার) বিকাল ৪টায় জামালপুর সরিষাবাড়ীরতে ৬ নং ভাটারা ইউনিয়ন বিট পুলিশিং কমিটির আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের মূল লক্ষ মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ,চাঁদাবাজি ও সন্ত্রাস মূক্ত সমাজ গড়ার।
এ অনুষ্ঠানে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চাঁদ মিয়ার সভাপতিত্ব উপস্থিত ছিলেন, প্রধান অথিথি সৈয়দ রফিকুল ইসলাম পি পি এম-সেবা পুলিশ সুপার জামালপুর, এছাড়া আরো উপস্থিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন , জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনর্চাজ নাজমুস সাকিব,উক্ত অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বি এন পির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, জেলা জামাতের আমির এডভোকেট আঃ আওয়াল, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ব্যবসায়ী, ও রাজনৈতিক নেতা কর্মীরা ।