বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৭:৪৫
ব্রেকিং নিউজ

নাভারন প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।

রিপোর্টার : মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪ , বিকাল ০৩:৪৮

 যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী নাভারন প্রেসক্লাবের আয়োজনে বনভোজন অনুষ্ঠিত হয়। প্রতিবছরের ন‍্যায় ক্লাবের সদস্যদের বিনোদনের জন্য এই বনভোজনের আয়োজন করা হয়। এবছরে সাতক্ষীরার মন্টু মিয়ার বাগানবাড়ি ও নাইট লেকভিউ স্থান হিসেবে নির্ধারণ করা হয়।

১১ই ফেব্রুয়ারি শনিবার শার্শার নাভারন প্রেসক্লাবের সকল সদস্যরা বনভোজনে অংশ নেয়। বিশাল এরিয়া নিয়ে প্রতিষ্ঠিত সাতক্ষীরার মন্টু মিয়ার বাগানবাড়িতে অবস্থিত দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে উপভোগ করেন এবং সকলে সন্তুষ্টি প্রকাশ করেন। 

পাশাপাশি সকল সদস্যদের অংশ গ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং খেলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।

বনভোজনে এসময় উপস্থিত ছিলেন নাভারন প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান. সম্পাদক মোফাজ্জেল হোসেন রাজু. সাংগঠনিক সম্পাদক মীর ফারুক. সিনিয়র সহ সভাপতি বিএম রুহুল কুদ্দুস শাকিল. সহ সভাপতি নুর ইসলাম তরফদার. দফতর সম্পাদক জসীমউদ্দীন. প্রচার সম্পাদক সোহেল রানা. প্রভাষক মামুন রশীদ. ইসমাইল হোসেন. শিশির কুমার সরকার. রফিকুল ইসলাম.  ইকরামুল ইসলাম.ইমতিয়াজ আহমেদ  রাসেল প্রমূখ।




 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১