মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:৫২
ব্রেকিং নিউজ

কবিতা :- নির্ঘুম রাত

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শুক্রবার , ১১ জুলাই ২০২৫ , বিকাল ০৩:০৫

কবি :- 

মোঃশোয়েব সিফাত শিমুল 

আজ ঝড়ের রাতে খুলে যায় জানালা

বৃষ্টিরা ছুটে আসে অশ্রু হয়ে হৃদয়ে!

নিভে যায় ঘরের পুরনো দিনের বাতি

ভিজে ওঠে মনের সেই গোপন স্মৃতি।

আজ চোখে ঘুম নেই, মনে শুধু প্রশ্ন?

কেন সে আসে বারবার মনের গভীরে!

যে কিনা স্বপ্ন দেখিয়ে হারিয়ে গিয়েছে

সেই বাস্তবতার ছোঁয়ায়, বিভোর হয়ে।




আজ কেউ নেই, নেই কোনো আহ্বান,


রাত জাগি একা, নীরবে ব্যাকরণ পড়ে


তোমার স্মৃতি শুধু ঝরে পড়ে দৃষ্টিতে,


দীর্ঘশ্বাস পড়ে ঠান্ডা এক নিঃশ্বাসে


স্মৃতিরা জেগে ওঠে ক্লান্ত সুরে বলে


ভোর তো হবে না, দিন তো অনেক দূরে।





 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১