লেখক :
আফছানা খানম অথৈ
নারীর দেনমোহর পরিশোধ করা ফরজ (আল কোরআন)।কিন্তু নারীর দেনমোহর ইসলামের নিয়ম অনুযায়ী পুরুষেরা কতটুকু পরিশোধ করছে?আজ সেই সম্পর্কে আলোচনা করব।
আমরা যতদূর জানি নারীর দেনমোহর বিয়ের পূর্বে পরিশোধ করতে হয়।নবী করিম (সা:) এর শাষনামলে যেসব বিয়ে তিনি নিজে উপস্থিত থেকে পড়িয়েছেন,সেসব বিয়ের দেনমোহর বিয়ের পূর্ব মুহুর্তে পরিশোধ করে,তারপর বিয়ে পড়িয়েছেন।আর সেই নিয়ম এখনো সেসব দেশে চালু আছে।যেমন সৌদি আরব,দুবাই, কুয়েত, বিভিন্ন ইসলামিক রাষ্ট্র ইত্যাদি।
কিন্তু এখন প্রশ্ন হলো এই দেনমোহর আমাদের বাংলাদেশে পুরুষেরা কতটুকু পরিশোধ করছে?
প্রতিত্তরে বলব, আমাদের দেশে পুরুষেরা নারীর দেনমোহর বিয়ের পূর্ব মুহুর্তে কিংবা পরবর্তীতে পরিশোধ করছে না।
কিছুকিছু হাতে গোনা ইসলামিক স্কলার যারা আছেন,শুধু তাঁরাই বউয়ের দেনমোহর পরিশোধ করছেন।আরা সবাই কাবিন নামায় মোটা অংকের দেনমোহর বসিয়ে রেখেছেন।কিন্তু পরিশোধ করার নাম কেউ মুখে নিচ্ছেন না।
আমরা যতটুকু জানি হাশরের ময়দানে বিচারের সময় যারা বউয়ের দেনমোহর পরিশোধ করেন নাই,তারা জান্নাতে যেতে পারবে না।এই দেনমোহরের জন্য আটকা পড়ে যাবেন।
তাহলে এই দেনমোহর পরিশোধ করা কতটুকু জরুরী? একবার ভেবে দেখুন।
আমরা এই পর্যন্ত যতটুকু দেখেছি,আমাদের মা, চাচি, খালা,ফুফু, বড় বোন পাড়া প্রতিবেশী ইত্যাদি কারো দেনমোহর স্বামীরা পরিশোধ করেছে বলে শুনিনি।এবার আপনারা মিলিয়ে দেখেন পরিবারের নারীদের দেনমোহর কতটুকু পরিশোধ করেছেন?
তাহলে হিসাব পেয়ে যাবেন।
তবে কিছু মানুষ একটা ভুলভাল হিসাব দিয়ে দেনমোহর বুঝাচ্ছে।তার বর্ণনা দিচ্ছি,স্বামী মারা গেলে, স্ত্রী ওয়ারিশ হিসাবে আট ভাগের এক ভাগ সম্পত্তি পাই।অনুরুপ স্বামীর ক্ষেত্রেও তাই।কিন্তু অনেকে এই সম্পত্তিকে দেনমোহর হিসাবে বুঝাচ্ছে।আসলে এটা ভুল তথ্য।এটা ওয়ারিশান সম্পত্তি, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য।
এখন আমরা যতটুকু জেনেছি,বিভিন্ন ইসলামিক স্কলার যারা আছেন,তাঁরা বলেছেন নারীর দেনমোহর পরিশোধ করা পুরুষের জন্য ফরজ।তবে বিয়ের পূর্ব মুহুর্তে যদি পরিশোধ করতে না পারে,পরবর্তীতে স্ত্রীর কাছ থেকে সময় নিয়ে তা পরিশোধ করতে হবে,মাফ নেই।তা না হলে বিচারের মাঠে আল্লাহপাকের কাছে ধরা খেয়ে যাবে।জান্নাতে যেতে পারবে না।
এবার আপনারা ভেবে দেখুন এই দেনমোহর পরিশোধ করা কতটুকু জরুরী?
আমাদের বাংলাদেশের দেনমোহর পরিশোধ করার একটা নিয়ম দেখেছি,সেটা হলো যখন সম্পর্ক বিচ্ছিন্ন হয়, ডিভোর্স হয়,তখন।এর ব্যতিরেকে দেনমোহর পরিশোধ করা হয় না।কিন্তু সেখানে পুরোটাও পরিশোধ করা হয় না।তাল বাহানা করে কেটে নেয়।নয় ছয় বুঝিয়ে দেয়।নারীরা মান সম্মানের ভয়ে প্রতিবাদ করে না।সবকিছু নীরবে হজম করে নেয়।নারীদেরকে প্রতি পদেপদে ঠকাচ্ছে পুরুষেরা।