নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন চর-কোটাকোল প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের গ্রিলের জানালা থেকে সাগর শেখ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চর-কোটাখোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালা থেকে সাগর শেখ নামের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সাগর শেখ চর-কোটাকোল কবির শেখ এর ছেলে, তিনি দীর্ঘদিন জাহাজে চাকরি করতেন।
স্বজন এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলাধীন চর-কোটাকোল গ্রামের সাগর শেখ নামে ওই যুবকের দুই স্ত্রী রয়েছে। প্রথম পক্ষের স্ত্রীক ছেড়ে দিয়ে সে দ্বিতীয় বিবাহ করেন। বুধবার দিবাগত রাতে দ্বিতীয় স্ত্রীর সাথে কথা কাটাকাটি হলে ঘর থেকে থেকে বের হয়ে চলে যান। পরের দিন সকালে বৃহস্পতিবার বাডির পাশে সরকারি চর-কোটাখোল প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালার গ্রিলের সাথে গলায় গামছা পেচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান বলেন, খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্নহত্যা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।