মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:৫২
ব্রেকিং নিউজ

কবিতা : দেশের মাথায় কে?

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ , রাত ০৯:১৮

মো মামুন মোল্যা

দেশের মাথায় কে বসেছে?

শিয়াল নাকি হায়েনা!

কি বলবো দুঃখের কথা

বাটপার ছাড়া পায় না।

মুখে ওদের মিষ্টি কথা

ভোটের সময় দর্শন

বসন্ত কাল চলে গেলে

মোদের করে কর্ষণ।

মা বোনদের জিম্মি করে

করছে তাদের ধর্ষণ,

মায়ের ছেলে গুম করে

করছে তাদের খুন।

পরের সম্পদ জোর করে

তুলছে নিজের খোপে,

দেশের সম্পদ লুটেপুটে

করছে পাচার ইউরোপে।

ওদের কথা বলতে গেলে

থানায় করে মামলা,

বাপ রাজাকার ছেলে তার

ঠেলা এবার সামলা।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১