কলমে: মুক্তা আক্তার
_________________________
নতুন প্রচ্ছদ নতুন মাসে
ঘরে তুলবো ধান
বাংলা জুড়ে পাকা ধানের
নামল এবার বান।
তপ্ত রোদে পুড়ছে শহর
বাড়ছে রোদের রেশ
ধান কাটছে কৃষকেরা
ভরা ধানের দেশ।
গরম ভাতে পানি ঢেলে
তৃপ্তি করে খাই
বৈশাখ মাসে গা জুড়ানো
শান্তি খুঁজে পাই।
ধানে খড়ে মাখামাখি
হোঁচট খেয়ে পড়
কড়া রোদে হঠাৎ করে
কালবৈশাখীর ঝড়।
আহার নিদ্রা ভুলে গিয়ে
ঘরে তুলে ধান
সবার গোলা ভরাট করে
বৈশাখ তবেই যান।