সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ছোটভাই, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুলকে আটক করেছে যৌথ বাহিনী।
২৯ সেপ্টেম্বর( রবিবার) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
যৌথ বাহিনীর অভিযানে বদরুলকে আটক করা হয়। মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, মৌলভীবাজার সদর মডেল থানায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের কলেজছাত্র তোফায়েল আহমেদ শরীফ বাদী হয়ে সম্প্রতি একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় অন্যদের সাথে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ছোটভাই বদরুলকে আসামি করা হয়।