বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৬:৪৯
ব্রেকিং নিউজ

দীর্ঘদিন পর তালা খুললো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের।

রিপোর্টার : ডিএমসি২৪ ডেস্ক
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১১ জানুয়ারী ২০২৪ , বিকাল ০৩:৩৬

 ১১ জানুয়ারি ( বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে দীর্ঘ আড়াই মাস তালাবদ্ধ থাকার পর রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন নেতাকর্মীরা।


এ সময় রিজভী বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম, জনগণের পক্ষেই আছি। জনগণের দাবির প্রতিধ্বনি করেছি আমরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুহুল কবির রিজভীর নেতৃত্বে বেলা পৌনে এগারোটার দিকে পনেরো থেকে বিশ- জন নেতাকর্মীসহ স্টাফরা অফিস  কার্যালয়ে প্রবেশ করেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরদিন থেকে তালা ঝুলছিল বিএনপি কার্যালয়ে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১