সোমবার(১২ ফেব্রুয়ারি) কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর কে.জি.কে ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশ ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫(বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম.এ জাহের। সহকারি শিক্ষক মোঃ হোসেন মাষ্টারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য মাদ্রাসার সুপার মাওলানা মোঃ সফিকুল রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার, আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ঠিকাদার, কুমিল্লা দক্ষিণ জেলার যুবলীগের নেতা ও বুড়িচং ছাত্রলীগের সাবেক সভাপতি জালাল উদ্দিন, বুড়িচং উপজেলা সহকারি প্রানি সম্পাদ কর্মকর্তা ডাক্তার মোঃ জয়নাল আবেদীন, লিলু মিয়া বিএসসি, আনিছুর রহমান, তফাজ্জল হোসেন মেম্বার, জহির মেম্বার, বিশিষ্ট শিল্পী ও তরুন সমাজ সেবক হাবিবুর রহমান রনি এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।