মুলাদী উপজেলার কাজির চর ইউনিয়নে ৬৬ নং দক্ষিণ কাজির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ নভেম্বর ( মঙ্গলবার) সকাল ১১টায় প্রধান শিক্ষক জনাব নুরুজ্জামান আনসারীর নেতৃত্বে সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের সমন্বয়ে নারিকেল গাছের চারা রোপন করা হয়।
এ সময় বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের মধ্যে বৃক্ষরোপণের উপকারিতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। যাতে তাদের পরিবার ও প্রতিবেশীদের এ বিষয়ে সচেতন করতে পারে। বিভিন্ন শ্রেণির মানুষ সহ ছাত্র-ছাত্রীগণ ব্যক্তিগত উদ্যোগে নিজেদের ফাঁকা জায়গায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে উৎসাহিত হয়। সামাজিক উদ্যোগে সম্মিলিত ভাবে সড়কের পাশে, বিদ্যালয়, মসজিদ,কবরস্থান, মন্দির, শশ্মান, কিংবা অন্যান্য ফাঁকা জায়গায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে উৎসাহিত হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুজ্জামান আনসারী সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা বৃন্দ ছাত্র-ছাত্রীদের বৃক্ষরোপণের উপকারিতার বিষয় পরামর্শ মূলক বক্তব্য রাখেন।