মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:১২
ব্রেকিং নিউজ

ডিএনএ রিপোর্টে শনাক্ত হলো সেই অভিশ্রুতির পরিচয়

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ১১ মার্চ ২০২৪ , সকাল ০৬:৩৬

ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড (ডিএনএ) পরীক্ষায় বেইলি রোডের আগুনে মারা যাওয়া সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের পরিচয় শনাক্ত হয়েছে। বাবা সবুজ শেখ ওরফে শাবলুল আলম এবং মা বিউটি খাতুনের দেওয়া ডিএনএ নমুনা সঙ্গে মিলেছে তার ডিএনএ।

রোববার (১০ মার্চ) রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক বিভাগের ডিআইজি একেএম নাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রাতেই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে।

রাজধানীর বেইলি রোডে গত ২৯ ফেব্রুয়ারি  গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে  বৃষ্টি খাতুন মারা যান। বৃষ্টি খাতুন তার ওসহকর্মীরা ও বন্ধুদের কাছে পরিচিত ছিলো অভিশ্রুতি নামে । তিনি মূলত ছিলেন মুসলিম পরিবারের মেয়ে। কিন্তু তিনি  অভিশ্রুতি নামে নিজেকে পরিচয় দেওয়ার কারণে তার মরদেহ হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হয়। মৃত্যুর পর রমনা মন্দিরের পুরোহিত বৃষ্টিকে সনাতন ধর্মাবলম্বী এবং সবুজ শেখ ও বিউটি খাতুন নিজের সন্তান বলে দাবি করেন। ধর্ম পরিচয় নিয়ে চারদিকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। মরদেহ হস্তান্তর আটকে দেওয়া হয়। মরদেহ শনাক্তে নেওয়া হয় ডিএনএ নমুনা। নমুনা নেওয়ার এগারো দিন পরে বৃষ্টি খাতুনের ডিএনএর সঙ্গে তার পিতা-মাতার ডিএনএ মিল পাওয়া যায় ।

বৃষ্টির গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনগ্রাম গ্রামের প‌শ্চিমপাড়ায়। কলেজের সার্টিফিকেট, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রে অভিশ্রুতি শাস্ত্রীর নাম বৃষ্টি খাতুন।

অপরদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে থাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলামের ডিএনএ শনাক্ত হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন নাজমুল। নজরুল ইন্ডাস্ট্রিজের (পাইপ ও ফিটিংস) মালিক নজরুল ইসলামের চার ছেলের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১