বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৬:৪৭
ব্রেকিং নিউজ

নড়াইলে প্রবীণ হোটেল ব্যবসায়ীর মৃত্যুতে শোক প্রকাশ

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার , ২৩ জানুয়ারী ২০২৬ , বিকাল ০৪:৫৬

নড়াইলের কুড়িগ্রামে প্রবীণ হোটেল ব্যবসায়ী গোপিনাথ সাহা নিজ বাসবভনে বার্ধক্য জনিত কারণে  মৃত্যুবরণ করেন।

২৩ জানুয়ারি ( শুক্রবার) ভোর ৫টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রুপগঞ্জ শিল্প ও বণিক সমিতি ব্যবসায় বৃন্দ সহ নড়াইল জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজবী জজ, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি মো উজ্জল খান,  বিশিষ্ট সাংবাদিক সাজ্জাদ আলম খান (সজল) প্রমুখ।

মৃত্যুকালে ৭ সন্তানের মাঝে ৫ ছেলে ২ কন্যা রেখে গেছেন।

আজ দুপুর ১ টায় আওড়িয়া চারাবাড়ি মহাশ্মশানে তার শেষ সৎকার  সমাপ্ত হয়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১