মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:৪১
ব্রেকিং নিউজ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মোবাইল ফোন উদ্ধার

রিপোর্টার : মাজহারুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ-
প্রকাশ : মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ , রাত ০৯:১৩

পঞ্চগড়ের বোদা বাজারে গতকাল সন্ধ্যা ৭টায়   জাহিদ হাসান নিলয়, গাজীপুর চৌরাস্তা- গাজীপুর, ও জাকির হোসেন, মান্দার বাড়িয়া মহেশপুর-ঝিনাইদাহ থেকে দুই জন ব্যাক্তি বোদা বাজার চৌধুরী মার্কেটের সোনালী টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে FRP আনলক করতে আসেন।অপরিচিত দুই ব্যক্তির বাড়ি ভিন্ন ভিন্ন স্থানে হওয়ায় এবং মোবাইল ফোনটি কখনো নিজের কখনো ভাইয়ের এমন ভুল তথ্য দেওয়ায়  সোনালী টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে মালিকের কাছে বিষয়টি সন্দেহের সৃষ্টি হয়।টেকনেশিয়ান মোবাইল ফোনের ক্রয়ের রশিদ এবং IMEI  বক্স আছে কিনা জিজ্ঞাসা করলে তাঁরা মোবাইল ফোনটি যশোর শহরে কুড়িয়ে পেয়েছে বলে  জানায়। এ বিষয়টি বোদা থানার অফিসার ইনচার্জ  জনাব আজিম উদ্দিনকে অবগত করলে মোবাইল ফোনটি বোদা থানার হস্তান্তর করার নির্দেশ দেন। আজ ২৪ ডিসেম্বর সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশনের সদস্যরা বোদা থানায় মোবাইল ফোনটি হস্তান্তর করেন। ইতিপূর্বে পঞ্চগড় জেলার মোবাইল ফোন টেকনিশিয়ানরা প্রায় ২০০টি হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন  উদ্ধার করে ব্যাপক সুনাম কুড়িয়েছে।এইধারাবাহিকতায় মোবাইল ফোন টি আজ  থানায় হস্তান্তর করা হয়েছে। 

বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন একটি সেবামুলক প্রতিষ্ঠান।এই

উদ্যোগের বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নুরুজ্জামান জানান,বোদা উপজেলা সহ সারা বাংলাদেশে  হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের বিষয়টি অব্যাহত থাকবে। এসময় বোদা থানার অফিসার ইনচার্জ জনাব আজিম উদ্দিন  এই উদ্যোগকে স্বাগত জানান। 

মোবাইল ফোনটি থানায় হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন  বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামান, পঞ্চগড় জেলা কমিটির সভাপতি  ওমর ফারুক,  বোদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ ইসলাম, তুহিন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন,  সদস্য  সুমন প্রমুখ


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১