ঈদে ঘুরতে আসা মটর সাইকেলের রাইডার টিমের এক সদস্য ট্রাক ও মটর বাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মর্মান্তিক মৃত্যু হয়।
গতকাল ৩ এপ্রিল বৃহস্পতিবার ১০ টি মটর সাইকেল নিয়ে ১৯ জন মটর বাইকের একটি রাইডার টিম ঢাকা থেকে তেঁতুলিয়ার উদ্যেশ্যে যাচ্ছিল।গতকাল বিকেল ৩টায় বোদায় চন্দনবাড়ী সরকারপাড়া বটতলি নামক স্থানে গরুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী ছিটকে মাটিতে পড়ে গেলে একজন বাইক আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা সাথে সাথে বোদা স্বাস্থ্য কম্পপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হলে সিয়াম (৩০) নামে মটর সাইকেল আরোহী রংপুর মেডিকেল যেতে পথিমধ্যে মারা যান এবং মাহফুজ (৩০) আহত হয়।
পুলিশ জানায়, নিহত সিয়াম(৩০) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিতির পাড়া গ্রামের ফরহাদ হোসের ছেলে,সে ঢাকা ডিমপির নিউমার্কেট এলিফেন রোডে থাকত। আহত মাহফুজর বাড়ি ঢাকা মিরপুরে বলে জানা গেছে।স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাক ও একজন হেলপার গরুসহ আটক করেন।
ওই যুবকের মৃত্যু নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমউদ্দিন জানান, ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তীতে ট্রাকচালকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।