১৫ জুলাই (সোমবার) সকাল দশটায় নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাস্টিস এন্ড কেয়ার এর আয়োজনে "Training on the Prevention and Suppression of Human Trafficking with Police officers, Narail".
শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়। একদিনের এ প্রশিক্ষণ কর্মশালায় মানব পাচার প্রতিরোধ, মানব পাচার মামলার তদন্ত এবং ভিকটিম উদ্ধার বিষয়ে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। জেলা পুলিশের ০৫(পাঁচ) জন পুলিশ পরিদর্শক এবং ২৫(পঁচিশ) জন এসআই(নিঃ) উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।
এ সময় জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল; জনাব এ বি এম মোহিত হোসাইন, সিনিয়র প্রোগ্রাম অফিসার; জনাব অপূর্ব সাহা, এরিয়া ম্যানেজার; জনাব প্রণালী তালুকদার, জনাব শ্রাবণী, আইনজীবী; জনাব নাজনিন নাহার, কাউন্সিলর, জাস্টিস এন্ড কেয়ারসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।