মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:০৭
ব্রেকিং নিউজ

কেশবপুর চারুপীঠ একাডেমির আয়োজনে বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন উৎসব

রিপোর্টার : পরেশ দেবনাথ কেশবপুর, যশোর
প্রকাশ : শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪ , সন্ধ্যা ০৭:২৮

যশোরের কেশবপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩ ডিসেম্বর-২৪) বিকেলে চারুপীঠ একাডেমির উদ্যোগে শহরের কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওই চিত্রাংকন উৎসবের আয়োজন করা হয়। চিত্রাংকন উৎসবে ২২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে’র সভাপতিত্বে চিত্রাংকন উৎসবে অতিথি ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রভাষক তাপস কুমার কুন্ডু ও ব্যাংক কর্মকর্তা সুমন ঘোষ। 


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১