বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০১:৪৬
ব্রেকিং নিউজ

রমনার বটমূলে সুরের মূর্ছনায় বর্ষবরণ চলছে

রিপোর্টার :
প্রকাশ : রবিবার , ১৪ এপ্রিল ২০২৪ , সকাল ১০:০৭

জোষ্ঠ প্রতিবেদক || ডিএমসিনিউজ২৪.কম

পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর রমনা উদ্যানের বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। গানে গানে সুরের মূর্ছনায় বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নতুন বছরকে। সেখানে ভিড় করেছেন নানা বয়সী মানুষ। বেলা যত গড়াচ্ছে ভিড় বাড়ছে।  

 ১৪ এপ্রিল(রোববার)বর্ষবরণের এবারের অনুষ্ঠানে সকাল সোয়া ৬টার দিকে আহির ভৈরব রাগে বাঁশির সুরে শুরু হয়েছে। রমনার বটমূলে এদিন ভোরের আলো ফোটার আগে থেকে আনাগোনা শুরু হয় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের।

 এ অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার করছে প্রায় দু ঘণ্টাব্যাপী সরকারি-বেসরকারি অনেকগুলো টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলগুলো।

আরও পড়ুন - আপনার ইনভেস্ট বা ক্যাপিটাল না থাকলে করণীয়ঃ

ছায়ানটের পাশাপাশি বর্ষবরণে থাকছে চারুকলার মঙ্গল শোভাযাত্রা, বাংলা একাডেমি প্রাঙ্গণে রকমারি কারুপণ্যের সম্ভার নিয়ে বৈশাখী মেলা প্রভৃতি।

বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে রমনা উদ্যান ও এর আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান।

পহেলা বৈশাখ বাংলাদেশের চিরন্তন উৎসব, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য। এই দিন আমাদের আপন শিকড়ের প্রাণশক্তিতে উজ্জীবিত হওয়ার দিন, বাঙালির প্রাণের উৎসবের দিন। আবহমান এই লোকসংস্কৃতির ঐতিহ্যে বর্ষবরণ উৎসবে মেতে ওঠে দেশের প্রতিটি শহর-গ্রাম-নগর-বন্দর। রাজধানীর বর্ষবরণের অনুষ্ঠান রমনা বটমূল থেকে ছড়িয়ে পড়ে নগরজুড়ে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বৈশাখের প্রথম দিনটিতে পুরো ঢাকা পরিণত হয় উৎসবের নগরীতে। বর্ষবরণের আনন্দ-উৎসবে মুখরিত থাকে সমগ্র দেশ।

এই একটি দিনে বাংলার হিন্দু, মুসলমান,খ্রিস্টান,বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বীদের মাঝে কোনো ভেদাভেদ থাকে না ।সর্বজনীন হয়ে ওঠে নববর্ষের উৎসব ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১