মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:০৭
ব্রেকিং নিউজ

রাস্তা সংস্কার কাজ বন্ধে দুই শতাধিক পরিবারের ভোগান্তি

রিপোর্টার : নীলফামারী জেলা প্রতিনিধি
প্রকাশ : রবিবার , ২২ জুন ২০২৫ , দুপুর ০২:১৭
প্রভাব খাটিয়ে রাস্তার মাঝখানে বাড়ি রেখে সরকারি রাস্তা সংস্কার কাজ কয়েকদিন ধরে বন্ধ করে রেখেছে একটি পরিবার। ফলে দুর্ভোগে পড়েছে ওই এলাকার প্রায় ২ শতাধিক মানুষ। 

ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার আওতাধীন কিশামত কামারপুকুর সরকার পাড়া ৪ নং ওয়ার্ডে।জানা গেছে, মৃত মশিউর রহমানের স্ত্রী শামসিয়া বেগম সরকারি রেকর্ডিয়ভুক্ত রাস্তা ১৭ ফিট এর মধ্যে ৫ ফিট রাস্তা দখল করে করেছে বাড়ি নির্মাণ করায় তার বাড়িটি রাস্তার মাঝখানে পড়ে ফলে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ।এতে রাস্তাটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।বর্তমানে রাস্তাটি টিকাদারি প্রতিষ্ঠান খুঁড়ে রেখে দেওয়ার কারণে কাঁদা মাটি দিয়ে পায়ে হেঁটে চলাচল করাও দুষ্কর হয়ে পড়েছে।এতে দুর্ভোগে পড়েছে  স্থানীয়রা।এবিষয়ে কয়েকজন এলাকাবাসীর সঙ্গে কথা হলে তারা বলেন,১৭ ফিট রাস্তার মধ্যে ছামসিয়া বেগম ৫ ফিট রাস্তা দখল করে ঘর নির্মাণ করেছেন।এতে ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তা খননের পর গন্ডগোল সৃষ্টি হলে কাজ বন্ধ রেখেছেন।এই বর্ষা কালে চরম ভোগান্তিতে পড়ছে এলাকাবাসী।ছামশিয়া বেগম বলেন, আমি একজন বিধবা মহিলা,এই মূহুর্তে আমার কাছে ঘর ভাঙ্গিয়ে ঠিক করার মতো অর্থ নেই।আমার সময়মতো টাকা জোগাড় করে রাস্তার জায়গা ছেড়ে দিবো।

এলাকাবাসীর দাবি অতিদ্রুত অবৈধ দখলদারকে উচ্ছেদ করে রাস্তাটি সংস্কার কাজ চালু করতে প্রশাসনের প্রতি  আহবান জানিয়েছেন দুই শতাধিক পরিবার।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১