মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৪২
ব্রেকিং নিউজ

ছাগল-খাসি গাড়ির পেছনের সিটে করে নিয়ে আসি: মিষ্টি জান্নাত

রিপোর্টার : বিনোদন ডেস্ক || ডিএমসিনিউজ২৪
প্রকাশ : শনিবার , ১৫ জুন ২০২৪ , রাত ০৯:১০

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরপর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই আগুনে ঘি ঢালেন তিনি। এবার কোরবানি নিয়ে মিষ্টি করলেন আরেকটি মন্তব্য।

 মিষ্টি জান্নাত সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন,  আল্লাহর বিধান আছে বলেই তিনি কোরবানি দেন। তবে কোরবানি ঈদের সময় এই অভিনেত্রী বেশ কষ্ট পান । 


তিনি বলেন, ‘আমার কোরবানি ঈদের সময় খুব কষ্ট লাগে। গরু, ছাগল কিংবা খাসি এসব কাটলে আমার খুব মায়া লাগে। কারণ আমি তো অনেকগুলো কুকুর-বিড়াল পালি, তাই ওদের কথা মনে পড়ে যায়।’


এই অভিনেত্রী আরও বলেন, ‘প্রতিবার কোরবানি ঈদে কী করি, গরু-ছাগল-খাসি এগুলো আমার গাড়ির পেছনের সিটে করে নিয়ে আসি।’ 


এরপর একটু থেমে মিষ্টি বলেন, ‘গরু তো নিয়ে আসা সম্ভব হয় না, তবে ছাগল কিংবা খাসি নিয়ে আসি। দেখা যায়, আমি সামনে বসি- ড্রাইভার পাশে, আর ছাগল-খাসি পেছনের সিটে।’


হাটে যেতে পছন্দ করেন জানিয়ে এই নায়িকা বলেন, ‘ছোট থেকেই আমি হাটে যেতে পছন্দ করি। এখনও যাই। এবার হয়তো ঢাকাতে ঈদ করবো। একটা গরু কিনবো, সাথে ছাগল ও খাসি নিব। যদি উট পাই, তাহলে সেটাও নিতে পারি।’

ভাইরাল হওয়ার পর থেকে তার কাজের সংখ্যা বেড়েছে জানিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘অনেক নতুন সিনেমার প্রস্তাব এসেছে। দেশের বাইরে শো বেড়েছে। ঈদের পর তিনটি শো আছে লন্ডন, আমেরিকা ও কানাডা। সবকিছু ঠিক থাকলে শোগুলোতে অংশ নেব।’

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১