লাবনী খানম
ভালোবাসা দূর্লভ জিনিস
সহজ নয় তো পাওয়া ,
মনের মত পাইলে মানুষ
পূর্ণ হবে চাওয়া।
ত্রিভুবনে নকল মানুষ
অহরহ আছে ,
নিজের স্বার্থ লুফে নিয়ে
সুখে সদা বাঁচে।
কৃত্রিমতার রঙ মহলে
প্রেমের বসত গড়ে ,
ধুঁকে ধুঁকে জীবনটা আজ
যাবেই বুঝি মরে।
শিরি-ফরহাদ লাইলি-মজনু
অমর প্রেমের জুটি,
বিপদ -আপদ সর্বকাজে
একে অন্যের খুঁটি। ।
প্রেমের কাঙাল সকল মানুষ
সত্য হৃদয় খোঁজে ,
আসল প্রেমিক থাকুক কাছে
মনের কথা বোঝে।