বুধবার , ১৩ মে ২০২৬ , দুপুর ১২:১৩
ব্রেকিং নিউজ

লালপুরে গলায় ওড়না পেচিয়ে যুবকের মৃত্যু

রিপোর্টার : লালপুর (নাটোর) প্রতিনিধি: ইব্রাহিম হোসেন
প্রকাশ : বুধবার , ২৯ মে ২০২৪ , সন্ধ্যা ০৬:৪২

এক যুবক  শামীম আহমেদ (৩০) নামে গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছে। বুধবার (২৯ মে) দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর গ্রামে এঘটনা ঘটে। মৃত শামীম আহমেদ একই এলাকার মৃত ভট্ট মন্ডল ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শামীম দীর্ঘদিন যাবত মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ আজ দুপুরে তার নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেচিয়ে ঝুলতে দেখে পরিবারের লোকজন। সেখান থেকে উদ্ধার করে তাকে মৃত দেখতে পাই। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১